আলোচনা সভায় জিএম কাদের

তেলের দাম বাড়ায় মানুষের জীবন দুর্বিষহ

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ০৬:৫১ এএম

প্রয়োজন ছাড়াই তেলের দাম বাড়ায় মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। তিনি বলেছেন, ‘বিশ^বাজারে দাম বেড়েছে এই অজুহাতে তেলের দাম বাড়ানো হয়েছে, এখন তো তেলের দাম কমছে, কিন্তু দেশে তেলের দাম কমানো হচ্ছে না কেন?’ গতকাল শনিবার বিকেলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের বর্ধিত সভার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত