রূপনগরের বস্তিতে নারীর ঝুলন্ত লাশ

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ০৬:০৫ এএম

রাজধানীর রূপনগরের শিয়ালবাড়ি এলাকার একটি বস্তিতে শারমিন আক্তার (১৮) নামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে ছাত্তার মাতব্বরের বস্তি থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

শারমিনের স্বজনরা জানান, নেত্রকোনার মদনের চানগাঁও গ্রামের আরব আলীর মেয়ে শারমিন। স্বামী দিনমজুর আজাহারুল ইসলামের সঙ্গে শিয়ালবাড়ির ছাত্তার মাতব্বর বস্তিতে একটি টিনশেড বাসায় ভাড়া থাকতেন। দেড় বছর আগে তাদের বিয়ে হয়েছে। তাদের কোনো সন্তান নেই।

মৃত শারমিনের স্বামী আজাহারুল দেশ রূপান্তরের কাছে দাবি করেন, বেশ কিছুদিন ধরে শারমিন শারীরিকভাবে অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণে পোশাক কারখানা থেকে চাকরি ছেড়ে বর্তমানে বেকার ছিলেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানিয়েছেন, মৃত্যুর সঠিক কারণ জানার জন্য শারমিনের মরদেহ ময়নাতদন্তের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত