ছিটকে গেলেন পোলার্ড

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ০১:৪৬ এএম

পাকিস্তান সফর থেকে ছিটকে গেছেন উইন্ডিজের সাদা বলের অধিনায়ক কাইরন পোলার্ড। গত মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন পোলার্ড। সেই চোট থেকে এখনো সেরে ওঠেননি তিনি। তার অনুপস্থিতিতে ক্যারিবিয়ানদের টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেবেন নিকোলাস পুরান, আর ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করবেন শেই হোপ। পোলার্ডের পরিবর্তে উইন্ডিজ ওয়ানডে স্কোয়াডে যোগ করা হয়েছে ২১ ম্যাচ খেলা উইকেটকিপার ব্যাটসম্যান ডেভন টমাসকে। আর টি-২০ স্কোয়াডে রাখা হয়েছে অলরাউন্ডার রভমেন পাওয়েলকে। ১৩-২২ ডিসেম্বর করাচিতে ৬ ম্যাচের সাদা বলের সিরিজ খেলবে উইন্ডিজ। ইন্টারনেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত