ট্রাস্টি বোর্ডের নতুন সভাপতি নির্বাচিত ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ট্রাস্টি বোর্ডের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন শিল্পপতি আবদুল হাই সরকার। গতকাল সোমবার ঢাকায় সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি নির্বাচিত করা হয়।
শিক্ষানুরাগী আবদুল হাই সরকারের জন্ম ১৯৪৬ সালে সিরাজগঞ্জে। অনূর্ধ্ব পাঁচ বছর বয়সীদের জন্য একটি দাতব্য চিকিৎসালয়ের পাশাপাশি, বিভিন্ন রকম সমাজকল্যাণমূলক কাজের সঙ্গে তিনি জড়িত। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বেশকটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন তিনি। এডুকেশন, সায়েন্স, টেকনোলজি অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট ট্রাস্টের (ইএসটিসিটিডি) তিনি টানা দুবারের সাবেক সভাপতি। বিজ্ঞপ্তি
