আজ দেশের দেশের কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে এবং ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।
এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক হতে পারে।
সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি প্রথমে দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয় এবং পরবর্তীতে আরও দুর্বল ও গুরুত্বহীন হয়ে পড়েছে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের তেঁতুলিয়ায় ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল রাজারহাটে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুমিল্লায় ১২৪ মিলিমিটার। ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১০৪ মিলিমিটার।
আগামী ৭২ ঘণ্টা বা তিন দিনের শেষের দিকে দেশের তাপমাত্র আরও হ্রাস পেতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
