বিজ্ঞাপনচিত্রে একসঙ্গে অর্ণব-তাহসান

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ০৪:২৬ পিএম

জনপ্রিয় দুই তারকা শায়ান চৌধুরী অর্ণব ও তাহসান রহমান খানকে এবার দেখা যাবে একটি বিজ্ঞাপনচিত্রে। তাদের নিয়ে বিশেষ এই বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজীব। তাহসানকে এর আগে বিভিন্ন বিজ্ঞাপনচিত্রে দেখা গেলেও এবারই প্রথম কোনো বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন অর্ণব।

আদনান আল রাজীব জানান, সোমবার নাইন অ্যান্ড হাফ স্টুডিওতে বিজ্ঞাপনচিত্রটির শুটিং হয়েছে। বিজ্ঞাপনচিত্রটি পানীয় ব্যান্ড কোকাকোলার। এর গল্পে দেখা যায় অর্ণব ও তাহসান একসঙ্গে গান-আড্ডার পাশাপাশি পণ্যটি নিয়ে কথা বলেন।

আদনান বলেন, ‘তাহসান ভাইয়ের সঙ্গে অনেক দিন ধরেই আমার কাজ করা হচ্ছে। এবার প্রথমবারের মতো অর্ণব ভাইয়ের সঙ্গে কাজ হলো। আমাদের সংগীতাঙ্গনে তাদের ভূমিকা কতখানি এটা সবারই জানা। গুণী এই দুই শিল্পীকে বিজ্ঞাপনচিত্রে এক ফ্রেমে আনতে পেরে খুব ভালো লাগছে। গল্পের প্রয়োজনে তাদের সঙ্গে এতে অংশ নেন ‘ইন্দালো’ ব্যান্ডের ড্রামার ফারহান। এছাড়াও রয়েছেন আরও দুজন। আশা করি কাজটি সবার ভালো লাগবে।’

চলতি মাসের শেষ দিকে বিজ্ঞাপনচিত্রটি উন্মুক্ত করা হবে বলেও জানিয়েছেন নির্মাতা আদনান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত