তৃতীয় অধ্যায় : নিরাপদ ও নৈতিক ব্যবহার
বহুনির্বাচনী
নিচের অনুচ্ছেদটি পড়ে ১ ও ২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
বাংলাদেশ ব্যাংকের কম্পিউটারগুলোতে এক ধরনের ভাইরাস আক্রমণ করেছে। এর ফলে ব্যাংকের সব কম্পিউটারকে ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন রাখতে হয়েছে।
১. বাংলাদেশ ব্যাংকের কম্পিউটারগুলোতে কোন ধরনের ভাইরাস ছড়িয়েছে, যা শক্তিশালী সাইবার জগৎকে আক্রমণ করে?
ক. My doom worm খ. Melissa
গ. My doom Melissa ঘ. Melissa worm
২. এ ধরনের আক্রমণে ব্যাংকের
i. ই-মেইল বন্ধ রাখতে হয়
ii. কম্পিউটার বন্ধ রাখলে পরবর্তী সময় কম্পিউটার ভালো কাজ করে
iii. কোটি কোটি টাকার ক্ষতি হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
হ্যাকিং করে বাংলাদেশের একটি নিরাপত্তার ওয়েবসাইট নষ্ট করে দিয়েছে। এ ধরনের হ্যাকিং করার একটি চক্র আছে। যাদের খুঁজে বের করা যায় না।
৩. উপরোক্ত অনুচ্ছেদে যারা ওয়েবসাইটটি নষ্ট করে দেয় তাদের কী বলা হয়?
ক. সাদা টুপির হ্যাকার খ. কালো টুপির হ্যাকার
গ. সাধারণ হ্যাকার ঘ. সবুজ টুপির হ্যাকার
৪. ইন্টারনেট থেকে কোনো তথ্য হুবহু কপি করে নিজের নামে জমা দেওয়াকে কী বলে?
ক. কপিরাইট খ. কপিলেফট গ. প্লেজারিজম ঘ. হ্যাকিং
উত্তর
১. খ, ২. খ, ৩. খ, ৪. গ
মোজাম্মেল হক
