‘বাংলাদেশে আমেরিকান চেম্বার অব কমার্সের ২৫তম বর্ষপূর্তিতে’ সম্প্রতি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জ¦ালানি, শক্তি ও প্রকৌশল সেবাদাতা প্রতিষ্ঠান এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডকে (ইপিজিএল) ‘অ্যামচ্যাম সিএসআর এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।
গত বছর বার্ষিক ইউএস ট্রেড শোতে আমেরিকান চেম্বার অব কমার্স বাংলাদেশ (অ্যামচ্যাম) একটি সিএসআর জোন স্থাপন করে। যেখানে অ্যামচ্যামের সদস্য প্রতিষ্ঠানগুলো তাদের করপোরেট সামাজিক দায়বদ্ধতাবিষয়ক কর্মকা- প্রদর্শন করে।
বাংলাদেশে দূষণমুক্ত জ¦ালানি নিশ্চিতে প্রতিশ্রুতি ও দায়বদ্ধতার জন্য ধারাবাহিকভাবে কাজ করার মূল্যায়নস্বরূপ চলতি বছর এনার্জিপ্যাককে এ পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে ইপিজিএলের চিফ স্ট্র্যাটেজি অফিসার নাওইদ রশিদ বলেন, ‘আমরা বাংলাদেশের বিদ্যুৎ ও জ¦ালানি খাতের চাহিদা পূরণে আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি। টেকসই উন্নয়নের পথ সুগম করার লক্ষ্যে জ¦ালানিবান্ধব ও দূষণমুক্ত জ¦ালানি নিশ্চিতে ধারাবাহিকভাবে আমাদের কার্যক্রম চালিয়ে যাব।
এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। বিজ্ঞপ্তি
