জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২০ সালের অনার্স ২য় বর্ষ (নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন) এবং ২০২০ সালের অনার্স তৃতীয় বর্ষের (নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন) পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. আতাউর রহমান জানান, ২০২০ সালের অনার্স ২য় বর্ষ (নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন) পরীক্ষা আগামী ২৯ জানুয়ারি থেকে শুরু হবে। পরীক্ষা শেষ হবে ১৫ মার্চ।
সেই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের অনার্স তৃতীয় বর্ষের (নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন) পরীক্ষা শুরু হবে আগামী ২৬ ফেব্রুয়ারি শনিবার থেকে। এই পরীক্ষা চলবে ২৭ মার্চ পর্যন্ত।
সাপ্তাহিক ও সরকারি ছুটি ব্যতিরেকে প্রতিদিন সকাল ৯টা থেকে এ পরীক্ষা শুরু হবে। ইতিমধ্যে পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
পরীক্ষার বিস্তারিত সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) প্রকাশ করা হয়েছে।
