রোহিত ওয়ানডে অধিনায়ক

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১২:৩১ এএম

ওয়ানডে ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়লেন বিরাট কোহলি। নতুন অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে। শুধু তাই নয় বিসিসিআই আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট দলেরও সহ-অধিনায়ক করেছে তাকে। এদিকে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য গতকাল ভারতীয় দলও ঘোষণা করা হয় । ১৮ জনের সেই দলে ফিরেছেন হনুমা বিহারি। টেস্ট দলের অধিনায়কত্ব করবেন বিরাট কোহলিই। তবে টেস্ট দলে থাকলেও সহ-অধিনায়কের দায়িত্ব আজিঙ্কা রাহানের বদলে দেওয়া হয়েছে রোহিত শর্মাকে।

ভারতীয় টেস্ট দল : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), কেএল রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, চিতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, শ্রেয়াস আইয়ার, হনুমা বিহারি, ঋষভ পান্থ (উইকেটরক্ষক), ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা, মহাম্মদ সামি, উমেশ যাদব, জসপ্রিত বুমরাহ, শার্দুল ঠাকুর, মহাম্মদ সিরাজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত