ছাদ থেকে পড়ে দুই জনের মৃত্যু

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ০১:৪৬ এএম

রাজধানীতে পৃথক ঘটনায় ছাদ থেকে পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গতকাল দুপুরে শাহজাহানপুর এলাকায় একটি বাসার ছাদে কাপড় শুকানোর সময় পড়ে গিয়ে আব্দুল হান্নান (৩৫) নামে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এর আগে গতকাল সকালে লালবাগ পলাশীর মোড় এলাকার শেখ কামাল টাওয়ারে কাজ করার সময় ছয়তলা থেকে পড়ে মো. বাবুল (২০) নামে এক নির্মাণশ্রমিকমৃত্যু হয়েছে। তার সহকর্মী সবুজ জানান, সকালে পলাশীর মোড়ে শেখ কামাল টাওয়ারে কাজ করার সময় ছয়তলা থেকে বাবুল নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, বিকেলে দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত