আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় এক সদস্যকে গ্রেপ্তার করেছে এটিইউ। তার নাম মো. আকরামুজ্জামান মেহেদী (২১)।
গতকাল বুধবার দুপুরে এটিইউর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস বিভাগের পুলিশ সুপার (এসপি) মো. আসলাম খান জানান, গ্রেপ্তার মেহেদী সন্ত্রাসবিরোধী আইনে এজাহারভুক্ত পলাতক আসামি ছিল। গত মঙ্গলবার রাতে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
