শীতকালে খেজুর

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১১:৩১ পিএম

শীত এলে কমলালেবু, আঙুর আর খেজুর খাওয়ার মজাই আলাদা। খেজুর যে শুধু সুস্বাদু তা নয়, এর পুষ্টিগুণও অনেক। জেনে নিন শীতের সময় খেজুর খাওয়ার উপকারিতা

শরীর গরম রাখে : খেজুরে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, আয়রন, ভিটামিন ও ম্যাগনেসিয়াম। শরীরকে উষ্ণ রাখতে এই জিনিসগুলো দারুণ উপাদেয়। গরম দুধ এবং খেজুর একসঙ্গে খেলে আরও ভালো ফল মেলে।

হার্ট ভালো রাখে : শীতকালে হৃদপিণ্ড ভালো রাখতে নিয়মিত খেজুর খেতে পারেন। খেজুরে উপস্থিত ফাইবার শরীরের কোলেস্টরল নিয়ন্ত্রণ করে এবং হার্টকে সুস্থ রাখে।

হাঁপানির যম : আবহাওয়া পরিবর্তনের ফলে শীতকালে বহু মানুষ হাঁপানিতে কষ্ট পান। সকালে ও সন্ধ্যায় এক বা দুইটি করে খেজুর খেলে একদিকে যেমন শরীর গরম থাকে তেমনি হাঁপানি নিয়ন্ত্রণে থাকে।

ত্বকের যত্ন : শীতকালে প্রাকৃতিক নিয়মেই ত্বক শুষ্ক হয়ে যায়। এ সময় নিয়মিত খেজুর খেলে ত্বককে শুষ্কতার হাত থেকে বাঁচায়। ত্বকের বলিরেখা নিয়ন্ত্রণ করতেও খেজুর বেশ উপকারী।

স্নায়ুতন্ত্রকে সুস্থ রাখে : খেজুরে পটাশিয়াম এবং কিছু মাত্রায় সোডিয়াম থাকায় এটি স্নায়ুর পক্ষে ভালো। নিয়মিত খেজুর খেলে স্ট্রোকের সম্ভাবনা কম থাকে।

ওজন নিয়ন্ত্রণ করে : ওজন বাড়াতে বা কমাতে চাইলে খেজুর বেশ সাহায্য করে। খেজুরে থাকা শর্করা, প্রোটিন এবং অন্যান্য ভিটামিন ওজন বৃদ্ধি করতে সহায়তা করে।

হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করে : খেজুরে থাকে প্রচুর পরিমাণে আয়রন। এই আয়রন শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করে। শরীরে রক্তস্বল্পতা দেখা দিলে বা হিমোগ্লোবিনের কমতি হলে খেজুর খাওয়া শুরু করুন। এর ফলে শরীরের আয়রনের মাত্রা বজায় থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত