আলোচনা সভায় বক্তারা

অভিবাসন প্রক্রিয়ার পরিবর্তন দরকার

আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ০২:২৩ এএম

অভিবাসী হতে আগ্রহীদের বিদেশে পাঠানোর জন্য অভিবাসন প্রক্রিয়ার পরিবর্তন দরকার। এক্ষেত্রে প্রান্তিক পর্যায়ে পৌঁছাতে না পারলে সমস্যার সমাধান হবে না। গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ওয়্যারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আয়োজিত ‘অভিবাসী শ্রমিকদের ঋণ সংকট থেকে সুরক্ষার অধিকার’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।

ওয়্যারবি ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ সাইফুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য রোকসানা ইয়াসমিন ছুটি, ব্যুরো অব ম্যানপাওয়ার এমপ্লয়মেন্ট ট্রেনিংয়ের উপপরিচালক সাজ্জাদুর রহমান সরকার, ডিইএমও সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস রুপা প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত