ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দোয়েল চত্বর এলাকায় এক মোটরসাইকেল যাত্রীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
শাহবাগ থানার ওসি মওদুদ হাওলাদার বলেন, দুটি মোটরসাইকেলে চার ছিনতাইকারী ঢাবির দোয়েল চত্বর এলাকায় এক পাঠাও চালকের মোটরসাইকেলের গতিরোধ করে যাত্রীর কাছে থাকা টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় রাস্তায় লোকজনের উপস্থিতির কারণে তারা ফাঁকা গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে। আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ দেখে ছিনতাইকারীদের ধরার চেষ্টা চলছে।
