আবারও ‘বাহুবলী’ নির্মাতার ধামাকা

আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ০১:৩৭ এএম

শুধু তামিল নয়, পুরো ভারতের দর্শকের কাছে আসছে বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ট্রিপল আর’। ‘বাহুবলী’খ্যাত নির্মাতা এস রাজামৌলির বিগ বাজেটের নতুন এই ছবিটির ট্রেলার প্রকাশিত হয়েছে গত বৃহস্পতিবার। তিন মিনিটের এই ট্রেলারেই নির্মাতা বুঝিয়েছেন, আসছে বছর কী ধামাকা নিয়ে আসতে চলেছেন তিনি! ২০২২ সালের ৭ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ‘ট্রিপল আর’। সিনেমায় প্রধান ভূমিকায় অভিনয় করছেন দক্ষিণী চলচ্চিত্রের দুই আইকন রামচরণ এবং জুনিয়র এনটিআর। আর এই ছবির হাত ধরেই নতুন ইনিংস শুরু করছেন আলিয়া ভাট। ট্রেলারে দেখা গেছে বলিউডের অজয় দেবগনকেও। ‘একদমই লার্জার দ্যান লাইফ’ স্কেলে তৈরি করা হয়েছে এই ছবি। ট্রেলারের মারকাটারি অ্যাকশনের দৃশ্য, ভিএফএক্স কাজ নজর কাড়ছে ভারতীয় দর্শকদের। ট্রেলার দেখেই চরম উচ্ছ্বাসে আছেন জুনিয়র এনটিআর আর রামচরণ ভক্তরা। রুপালি পর্দায় তাদের প্রিয় নায়কদের একসঙ্গে দেখতে যেন আর তর সইছে না। এই ছবির কাহিনী তৈরি হয়েছে দুই তেলেগু মুক্তিযোদ্ধা কমারাম ভীম ও আলুরি সীতারামা রাজুর জীবন ঘিরে। এই ছবির বাজেট ছাপিয়ে গিয়েছে ৪৫০ কোটি টাকা। এই মেগা বাজেট ছবিটি তেলেগু, হিন্দি, তামিল, মালয়ালাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত