ব্রিজবেন টেস্টে শুধু বড় হারই নয় ৫ পয়েন্ট হারিয়ে বিরাট ক্ষতির মুখে পড়েছে ইংল্যান্ড। ধীর বোলিংয়ের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অর্জিত পয়েন্ট থেকে পাঁচ পয়েন্ট কাটা গেছে তাদের। শুধু তাই নয়, ইংল্যান্ড দলের সবারই পুরো ম্যাচ ফি জরিমানা করা হয়েছে। আইসিসির নিয়ম অনুযায়ী ধীর বোলিংয়ের শাস্তি মারাত্মক। প্রতি ওভার কম করার জন্য ক্রিকেটারদের ২০ শতাংশ ম্যাচ ফি এবং ১টি করে পয়েন্ট কাটা যাবে। টেস্টের প্রথম দিন বৃষ্টিবিঘিœত হওয়ার কারণে দ্বিতীয় দিন ৯৮ ওভার বল করার সুযোগ ছিল। কিন্তু ইংল্যান্ড করেছে মাত্র ৮৪ ওভার। সেই অনুসারে জরিমানা আরও বেশি হওয়ার কথা। টেস্ট ম্যাচপিছু ইংল্যান্ডের ক্রিকেটাররা প্রায় ১৫ লাখ টাকা পান। সব টাকাই জরিমানা গুনতে হবে। ভারতের বিপক্ষে একটা জয় এবং ড্র-তে ১৬ পয়েন্ট ছিল ইংল্যান্ডের। ওই সিরিজেই তাদের দুই পয়েন্ট কাটা যায়। এবার এক ম্যাচেই ৫ পয়েন্ট কাটা যাওয়ায় তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ৯।
×
