অনুপ্রবেশের অভিযোগ

ঝিনাইদহ সীমান্তে ১২ বাংলাদেশি আটক

আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১০:৩৭ পিএম

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করায় সীমান্ত এলাকার বেতবাড়িয়া গ্রাম থেকে বাংলাদেশি ১২ নাগরিককে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

গতকাল শনিবার বিকেলে খালিশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক এ তথ্য জানান।

আটক ব্যক্তিরা হলেন, রাজীব চন্দ্র দাস (৩০), সিদ্দিক মজুমদার (৩৪), তার স্ত্রী শারমীন আকতার (২৭), পরিমল সরকার (৩৮), হোসনে আরা বেগম (২৭) তার ছেলে আরমান (১৩), আরাফাত (৩), খুলনার ফুলতলা থানার সোনিয়া খাতুন (৩১), তার মেয়ে পিহু ইসলাম (৪), রুমা বেগম (২৮) এবং রূপসা থানার আজমিরা শেখ (১৯), নড়াইল সদর থানার আজমিরা শেখ (১৯)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত