চট্টগ্রাম নগরী

গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া চালু

আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ০২:১৫ এএম

রাজধানী ঢাকার মতো চট্টগ্রাম মহানগরীতে শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে ‘হাফ ভাড়া’ শুরু হয়েছে। গতকাল শনিবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখিয়ে নির্ধারিত অর্ধেক ভাড়া দিয়েছে শিক্ষার্থীরা। বাসের লোকজনের সঙ্গে শিক্ষার্থীদের যাতে কোনো ঝামেলা না হয়, তা তদারকি করছেন পরিবহন নেতারা।

নগরীর নিউ মার্কেট মোড় থেকে সিটি বাসে মুরাদপুর যাওয়া সরকারি সিটি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তামিম আহমেদ জানান, কলেজ শিক্ষার্থী বলে হাফ ভাড়া দিতে চাইলে বাসের হেলপার প্রথমে পরিচয়পত্র দেখতে চান। পরিচয়পত্র দেখানোর পর অর্ধেক ভাড়া রেখে গন্তব্যে নামিয়ে দেন।

গত ৫ ডিসেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে চট্টগ্রামে ১১ ডিসেম্বর থেকে শুধু মহানগরীতে শিক্ষার্থীদের হাফ ভাড়া চালু করার কথা জানান পরিবহন মালিকরা। সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত হাফ ভাড়া কার্যকর হবে বলে জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত