নেপাল ইন্টারন্যাশনাল আইকনিক অ্যাওয়ার্ড-২০২১ পাওয়ায় এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হারুন-উর-রশীদ (সিআইপি) বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। অ্যাওয়ার্ড পাওয়ার পর তিনি দেশে ফিরলে এশিয়ান টেলিভিশনের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ ও রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং এশিয়ান টেলিভিশনের পরিচালক মাহির আলী খাঁন রাতুল। অনুষ্ঠানে মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের নেতাকর্মীরা ছাড়াও বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়ান টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ হোসেন রশীদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এশিয়ান টেলিভিশনের মহাব্যবস্থাপক রেজাউল করিম।
সংবর্ধনার পর হারুন-উর-রশীদ বলেন, ‘শুধু নেপাল নয়, কর্মের মধ্য দিয়ে বিশ্বজয় করা সম্ভব।’ তিনি বাংলাদেশের মুক্তির নায়ক বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আহ্বান জানান।
