অ্যাডিলেড টেস্ট থেকে ছিটকে গেলেন হ্যাজলউড

আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ০৫:৪২ পিএম

অ্যাডিলেডে অ্যাশেজের দ্বিতীয় টেস্ট শুরুর আগে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। চোটের কারণে বৃহস্পতিবার শুরু হতে যাওয়া এই ম্যাচ খেলা হবে না জস হ্যাজলউডের।

ব্রিজবেনে প্রথম টেস্টের চতুর্থ দিন মাত্র আট ওভার বল করে হ্যাজলউড সাজঘরে ফিরে যান। তখন থেকেই তার ফিটনেস নিয়ে আশঙ্কা প্রকাশ করা হচ্ছিল। শেষমেশ পেশিতে পাওয়া চোটে সিরিজের প্রথম দিবারাত্রির টেস্টে খেলাই হচ্ছে না তার।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী হ্যাজলউড ব্রিসবেন থেকে সোজা সিডনিতে নিজের বাড়ির উদ্দেশ্যে বিমান ধরেন। তাকে এয়ারপোর্টে সাধারণ পোশাকেই দেখা যায় এবং কোনো সতীর্থও তার সঙ্গে ছিলেন না।

৩০ বছর বয়সী হ্যাজলউডের বদলি হিসেবে ঝাই রিচার্ডসনের নাম ঘোষণা করা হয়েছে বলে খবর।

প্রথম টেস্টে ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত