এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত শনিবার ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।
এজিএমে কোম্পানির চেয়ারম্যান মো. রবিউল আলমের সভাপতিত্বে অংশ নেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হুমায়ূন রশীদ, পরিচালক এনামুল হক চৌধুরী, মো. নুরুল আক্তার, রেজওয়ানুল কবির, আইসিবির মনোনীত পরিচালক মো. হেলাল উদ্দীন আহাম্মেদ, স্বতন্ত্র পরিচালক মোহাম্মেদ নুরুল আমিন; এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিংয়ের মনোনীত পরিচালক গোলাম মোহাম্মদ, সিএফও আমিনুর রহমান খান, কোম্পানি সচিব আলাউদ্দিন শিবলী প্রমুখ। বিজ্ঞপ্তি
