জয়পুরহাটে কবিতা খানম

নির্বাচনে অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ০২:৩৮ এএম

নির্বাচনে অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হঁশিয়ার করেছেন নির্বাচন কমিশনার কবিতা খানম। তিনি বলেছেন, ‘ভোট মানুষের পবিত্র আমানত। তা যেন কোনোভাবে খেয়ানত না হয়।’ গত শনিবার রাতে জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার কবিতা খানম এসব কথা বলেন।

জেলা প্রশাসক শরীফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন নির্বাচন কমিশন প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম ফজলুল কাদের, জয়পুরহাট পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলামসহ নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত