আওয়ামী লীগের লোকেরাই আর নৌকায় ভোট দিতে চাচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেন, ‘ইউনিয়ন পরিষদের চিত্র দেখলেই বোঝা যাচ্ছে, দীর্ঘদিন যারা আওয়ামী লীগ করে আসছেন, তারা এখন আর আওয়ামী লীগ করতে চাচ্ছেন না। আবার বিএনপির অবস্থা আরও খারাপ। রাজনীতিতে তাদের অবস্থা খুবই হতাশাজনক। নেতৃত্ব নিয়েও বিএনপির নেতাকর্মীরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছে।’
শহীদ বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস ও জাপার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রবিবার দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে দলের ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় এসব কথা বলেন তিনি।
জিএম কাদের বলেন, ‘আওয়ামী লীগ নেতারাই বলেছিলেন, ১৯৯৬ সালের নির্বাচন ছিল আওয়ামী লীগের জন্য শেষ সুযোগ। জাতীয় পার্টির সমর্থন ছাড়া ক্ষমতায় যেতে না পারলে আওয়ামী লীগ শেষ হয়ে যেত।
