শুধু খালেদা জিয়ার জন্য নয়, জাতির মুক্তির জন্যও আন্দোলন: ফখরুল

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ০৪:২৫ পিএম

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসা নিতে বিদেশে যেতে দেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, চিকিৎসকরা জানিয়েছেন খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। তার সুচিকিৎসা প্রয়োজন যা দেশে সম্ভব নয়।

তিনি বলেন, এই আন্দোলন শুধু খালেদা জিয়ার মুক্তির আন্দোলন নয়, এটি জাতির মুক্তির আন্দোলন, গণতন্ত্র মুক্তির আন্দোলন।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে। আমাদের স্বপ্নগুলো ধ্বংস করা হয়েছে। সেই কারণে জনগণকে সঙ্গে নিয়ে সব রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য তৈরি করে একটি দুর্বার আন্দোলন গড়তে হবে।

তিনি বলেন, এর মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট, ভয়াবহ ও দানবীয় আওয়ামী লীগ সরকারকে পরাজিত করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত