রাজশাহীর দুর্গাপুর উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের নুরুন্নবী হত্যা মামলায় এক নারীসহ দুজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। গতকাল সোমবার রাজশাহীর একটি আদালত ২০১৩ সালের আলোচিত হত্যা মামলার রায় ঘোষণা করে। এদিন দেশের বিভিন্ন এলাকার আরও কয়েকটি হত্যা মামলায় আরও দুজনের মৃত্যুদণ্ড এবং ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় হয়েছে। এছাড়া খুলনায় একটি মাদক মামলায় তিনজনের ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।
রাজশাহীতে আলোচিত নুরুন্নবী হত্যা মামলার রায় ঘোষণা করেন জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক আকবর আলী শেখ। দণ্ডপ্রাপ্তরা হলেনÑ দুর্গাপুর উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের মো. দেরাজ মিস্ত্রির স্ত্রী ফুলজান বিবি (৪০) এবং একই গ্রামের মৃত মইজুদ্দিনের ছেলে মফিজ উদ্দিন (৪৫) । এ মামলার আরেক আসামি দেরাজ মিস্ত্রি বেকসুর খালাস পেয়েছেন।
পাবনার হেনা খাতুন হত্যা মামলায় আসামি রফিকুল ইসলাম রহিমকে মৃত্যুদ- এবং হত্যায় সহযোগিতা করায় নুরুল ইসলাম নামে অপর আসামিকে যাবজ্জীবন কারাদ-াদেশ দিয়েছে আদালত। উভয় আসামিকে ২৫ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। সোমবার সকালে পাবনা জেলা দায়রা বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আহসান তারেক এ রায় দেন।
কুষ্টিয়ায় আগুনে পুড়িয়ে স্ত্রী হত্যার দায়ে স্বামী শাহিনুল মালিথাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরের দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম আসামি শাহিনুলের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
২০১৪ সালের ১০ মার্চ মিরপুর নওদা খাড়ারা এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে স্ত্রী চম্পা খাতুনের শরীরে আগুন দিয়ে হত্যা করেন।
এদিকে কুষ্টিয়ায় রেজাউল ইসলাম (৩০) নামে এক যুবক হত্যা মামলায় চার যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে আদালত।
কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। এ সময় দণ্ডপ্রাপ্ত জিতু, মিতুল ও খলিল উপস্থিত ছিলেন। অপর আসামি জুয়েল পলাতক।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা ও এনায়েতপুর থানার খুকনি ইউনিয়নের আরকান্দি গ্রামের স্ত্রী বিউটি খাতুনকে হত্যার দায়ে স্বামী সুলতান মাহমুদকে (৪৮) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এরফানুল্লাহ এই রায় দেন।
নওগাঁর মহাদেবপুরে স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যার ঘটনায় নাসির উদ্দিন নান্নু নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল দুপুরে নওগাঁর অতিরিক্ত দায়রা জজ আদালত-১-এর বিচারক এবিএম গোলাম রসুল এ রায় দেন।
টাঙ্গাইলে ছোট ভাইয়ের বউকে হত্যার দায়ে ফরমান আলী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এ রায় দেন।
এদিকে মাদক মামলায় খুলনার একটি আদালত তিনজনকে ১০ বছরের সশ্রম করাদ- দিয়েছে। গতকাল খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এসএম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন। মামলার অপর তিন আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
