হাটহাজারীতে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ০২:০৬ পিএম

চট্টগ্রামের হাটহাজারীতে মো. এরশাদ (৪০) নামে এক ব্যবসায়ীকে নিজ বাসভবনের ছাদে গলা কেটে হত্যা করা হয়েছে।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় হাটহাজারী পৌরসভার ৮নং ওয়ার্ডের উত্তর মিরেরখীল খন্দকারপাড়া এলাকার নূর জাহান ভবনে এ ঘটনা ঘটে।

এরশাদ হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়নের মৃত খোরশেদ আলমের ছেলে বলে জানা গেছে। তার ৫ বছর বয়সী এক মেয়ে রয়েছে।

স্থানীয়রা জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পরিবারের সদস্যরা বাসার ছাদে মো. এরশাদের মৃত লাশ দেখতে পায়। লাশের গলায় ও পায়ে আঘাতের চিহ্ন ছিল। এ সময় পরিবারের সদস্য ও স্থানীয়রা থানা-পুলিশকে অবহিত করেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়। নিহত ব্যবসায়ী মো. এরশাদ হাটহাজারী পৌরসভার কাচারি সড়কের এন জহুর শপিং সেন্টারের মীম কসমেটিকসের মালিক বলে জানা গেছে।

নিহত এরশাদের সঙ্গে তার ছোট ভাই প্রবাসী মো. মঞ্জুর (৩৬)  অর্থিক বিরোধ ছিল।  পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে।

৮নং ওয়ার্ডের পৌরসভার সহায়ক কমিটির সদস্য সালাউদ্দিন মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এরশাদকে কে বা কারা খুন করেছে সেটা নিশ্চিত নয়। পরিবারের সদস্যরাও নিশ্চিত করে বলতে পারেনি।

থানার ওসি (তদন্ত) রাজিব শর্মা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তার ছোট ভাই মঞ্জুকে থানায় আনা হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে থানায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে তিনি উল্লেখ করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত