বিজয়ের সুবর্ণজয়ন্তীতে চট্টগ্রাম জেলা প্রশাসনের পাশে এসএ গ্রুপ

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১১:১৪ পিএম

বিজয় দিবস উদযাপন ও বিজয়ের সুবর্ণজয়ন্তীতে চট্টগ্রাম জেলা প্রশাসন কর্মসূচি নিয়েছে। প্রতিবারের মতো এবারও এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের দাতব্য প্রতিষ্ঠান ‘শাহাবুদ্দিন আলম ট্রাস্টের’ পক্ষ থেকে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের কাছে গতকাল ১৫ হাজার বোতল মুসকান বিশুদ্ধ পানি হস্তান্তর করা হয়। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নাজমুল আহসান, মো. তৌহিদুল ইসলাম, এসএ গ্রুপের এইচআর অ্যান্ড অ্যাডমিন জিএম সৈয়দ রাফিদুল আলম, ব্র্যান্ডের সহকারী ম্যানেজার মইন উদ্দিন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত