১৬ ডিসেম্বর বৈশাখী টিভিতে রাত ১০টায় প্রচার হবে একক নাটক ‘বীরাঙ্গনা’। বীরাঙ্গনা চরিত্রে অভিনয় করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অপর্ণা ঘোষ। নাটকের গল্প লিখেছেন পুরস্কারপ্রাপ্ত লেকক বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন। আনন জামানের চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন শুদ্ধমান চৈতন।
মুক্তিযুদ্ধের এক বীরাঙ্গনার করুণ কাহিনীই নাটকের মূল প্রতিবাদ্য। লেখক টিপু আলম মিলন বলেন, স্বাধীনতার ৫০ বছরে বীরাঙ্গনারা আজও অবহেলিত। সমাজে বসবাসরত কিছু মানুষের তাচ্ছিল্যের তীর বিদ্ধ করে তাদের। অন্তর-দ্বন্দ্বে দগ্ধ এসব বীরাঙ্গনার ত্যাগের কি কোনোই মূল্য নেই? তাদেরই একজন বীরাঙ্গনা ময়ূরজান। তার জীবনের গল্পই তুলে ধরা হয়েছে নাটকে। হৃদয়স্পর্শী এ কাহিনী দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।
মিড এন্টারপ্রাইজের প্রযোজনায় নাটকটিতে অপর্ণা ছাড়াও আরও অভিনয় করেছেন রওনক হাসান, মনোজ প্রামানিক, রিয়া খান, মনির জামান, সানজিদা মিলা প্রমুখ।
