জিএম কাদের বললেন

মুক্তিযুদ্ধের স্বপ্ন এখনো বাস্তবায়ন হয়নি

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ০১:৫৬ এএম

যে স্বপ্ন নিয়ে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে সেই স্বপ্ন এখনো বাস্তবায়ন হয়নি উল্লেখ করে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের সংগ্রাম এখনো শেষ হয়নি। মহান মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নে আমাদের রাজনীতি চলবে। আমরা বৈষম্য ও শোষণমুক্ত একটি নতুন বাংলাদেশ গড়তে এগিয়ে যাব।’

গতকাল মঙ্গলবার সকালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাপা নেতাদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ এবং বীর শহীদদের মাগফিরাত কামনা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। জিএম কাদের বলেন, ‘বাংলাদেশ যখন স্বাধীনতার দ্বারপ্রান্তে তখন পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করতেই দেশের বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। এটা ছিল গভীর ষড়যন্ত্রের অংশ। বৈষম্য ও শোষণ থেকে মুক্তির লক্ষ্যেই আমাদের মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত