লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা বাংলাদেশের সীমানায় ঢুকে বাড়িঘর ভাঙচুর করেছে। এ সময় আতঙ্ক ছড়াতে বিএসএফ সদস্যরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বলে অভিযোগ সীমান্তবাসীর। হামলার সময় পালাতে গিয়ে দুই নারী আহত হয়েছেন। গত সোমবার রাত ১০টার দিকে হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের পকেট এলাকায় এ ঘটনা ঘটে।
সিঙ্গিমারী বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মফিদুল ইসলাম বলেন, বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। আজ বুধবার দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে। লালমনিরহাট ৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
