চলছে রাতুল প্রপার্টিজের মাস ব্যাপী বিজয় মেলা

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ০৫:২৮ পিএম

রাজধানীর গুলশানে রাতুল প্রপার্টিজ লিমিটেডের করপোরেট অফিসে বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চলছে মাস ব্যাপী বিজয় মেলা।

দেশের প্রথম সারির সেকেন্ডারি এবং ব্রান্ড নিউ প্রোপার্টি মার্কেটপ্লেস হিসেবে রাতুল প্রপার্টিজ গ্রাহকের চাহিদা ও সাধ্যের কথা বিবেচনা করে দীর্ঘদিন যাবৎ দেশের সকল প্রাইম লোকেশনে প্রোপার্টি ক্রয়, বিক্রয় এবং এক্সচেঞ্জের মাধ্যমে সেবা প্রদান করে আসছে।

সেই ধারায় গ্রাহকের সর্বাধিক সেবা নিশ্চিত করতে ও বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে “রাতুল প্রপার্টিজ বিজয় মেলা ২০২১”শিরোনামে আয়োজিত মেলায় ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে প্রোপার্টি বিষয়ক সকল সেবা প্রদান করা হচ্ছে। মেলাটি চলবে পুরো ডিসেম্বর মাস জুড়ে।

প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলিনূর রহমান বলেন ‘দেশের সার্বিক পরিস্থিতি এবং গ্রাহকদের চাহিদার ওপর নির্ভর করে আমরা গ্রাহকদের বিশেষ মূল্যছাড়ের ব্যবস্থা করেছি। আমরা বিশ্বাস করি আমাদের আয়োজিত এই মেলার মাধ্যমে গ্রাহকদের সাথে আমাদের এক নতুন সেতুবন্ধন তৈরি হবে।’

মেলায় অংশ নিয়ে নিজের পছন্দের লোকেশনে আবাসস্থল, কমার্শিয়াল স্পেস ও ল্যান্ড বুঝে পেতে সকলকে আমন্ত্রণ জানান প্রতিষ্ঠানটির প্রধান এই কর্মকর্তা।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.ratulproperties.com.bd, অথবা ঘুরে আসতে পারেন রাতুল প্রপার্টিজের ফেসবুক পেজ থেকে www.facebook.com/ratulpropertiesbd

×
সর্বশেষ সর্বাধিক পঠিত