রিয়াল মাদ্রিদ তারকা মার্সেলো ও লুকা মদ্রিচ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্পেনের ক্লাবটি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
ব্রাজিলিয়ান লেফট-ব্যাক মার্সেলোর ইদানীং বেঞ্চেই বেশি সময় কাটছে। তবে ক্রোয়েশিয়ান মিডফিল্ডার মদ্রিচের অনুপস্থিতি রিয়ালের জন্য হবে বড় ধাক্কা। সবশেষ মাদ্রিদ ডার্বিতে যার পারফরম্যান্স ছিল দুর্দান্ত।
বিবৃতিতে রিয়াল লিখেছে, ‘রিয়াল মাদ্রিদ জানতে পেরেছে, আমাদের দুই খেলোয়াড় মার্সেলো এবং লুকা মদ্রিচ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।’
রিয়ালের পরবর্তী ম্যাচ কাদিজের বিপক্ষে, রবিবার। এর তিন দিন পর অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ তাদের।
মার্সেলো ও মদ্রিচ হয়তো এই দুই ম্যাচই খেলতে পারবেন না। ২ জানুয়ারি গেতাফের বিপক্ষে ফিরতে পারেন তারা।
