স্মিথের নেতৃত্বে এগিয়ে অস্ট্রেলিয়া

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১১:৪৮ পিএম

একেই বলে ভাগ্য, প্যাট কামিন্স একপ্রকার জোর করেই স্টিভেন স্মিথকে সহ-অধিনায়ক করান। এখন তার জন্যই অস্ট্রেলিয়ার টেস্ট নেতৃত্বটা পেয়ে গেলেন। হোক তা এক ম্যাচের জন্য, কিন্তু নেতৃত্ব না পাওয়ার শঙ্কা জাগা স্মিথ যে আবার সেই সম্মানেই ফিরলেন। দুই বছরেরও বেশি সময় পর স্মিথের নেতৃত্বে ফেরার ম্যাচে অস্ট্রেলিয়া প্রথম দিন শেষে ২ উইকেটে ২২১ রান তুলেছে। অ্যাডিলেডে দিবারাত্রির টেস্টে ৫ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন ডেভিড ওয়ার্নার। এদিকে মার্নাস লাবুশেন সেঞ্চুরি থেকে ওই ৫ রান দূরেই আছেন। নেতৃত্ব পাওয়া স্মিথকে (১৮) নিয়ে আজ সকালে নামছেন ২৭৫ বলে ৯৫ রান করা লাবুশেন। ২৫তম সেঞ্চুরির সামনে থেকেই ব্যর্থ হলেন ওয়ার্নার। বেন স্টোকসের বলে স্টুয়ার্ট ব্রডের হাতে ধরা পড়ে টানা দ্বিতীয় টেস্টে নার্ভাস নাইনটির শিকার হলেন ওয়ার্নার। এর আগে দুজনে দ্বিতীয় উইকেটে ১৭২ রানের জুটি গড়েন। দিনের শুরুতে হয় অধিনায়কত্বের নাটক। ম্যাচ শুরুর তিন ঘণ্টা আগে অজি অধিনায়ক প্যাট কামিন্স জানতে পারেন তাকে সাত দিনের আইসোলেশনে থাকতে হবে। বুধবার অ্যাডিলেডের এক রেস্টুরেন্টে খাবার খেতে যান। সেখানে তার পাশের টেবিলের এক লোক করোনা পজিটিভ শনাক্ত হন। তাই কামিন্সকে সতর্কতা স্বরূপ আইসোলেশনে থাকতে হচ্ছে। স্বাভাবিকভাবেই অ্যাডিলেড টেস্ট মিস করলেন। তাই ৬৪ বছর পর তিন টেস্টে তিন ভিন্ন অধিনায়ক পেল অস্ট্রেলিয়া। তবে পরের টেস্টেই কামিন্স আবার দলে ফিরবেন বলে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়।  ইন্টারনেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত