ওয়ানডে সিরিজ স্থগিত

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১১:৪৮ পিএম

পাকিস্তান সফরে থাকা উইন্ডিজ দলের ৩ ক্রিকেটার আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন। গত বুধবার করা পিসিআর টেস্টে আরও তিন খেলোয়াড় করোনা পজিটিভ হন। তাতে শঙ্কা জেগেছিল উইন্ডিজ ও পাকিস্তানের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি না হওয়ার। সেটি গতকাল মাঠে গড়ালেও স্থগিত করা হয়েছে ওয়ানডে সিরিজ। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজটি আগামী বছরের জুনে হবে। গতকাল তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তান ৭ উইকেটে হারিয়েছে উইন্ডিজকে। আগে ব্যাট করে ক্যারিবীয়রা করে ৩ উইকেটে ২০৭ রান। নিকোলাস পুরান করেন ৬৪ রান। জবাব দিতে নেমে উদ্বোধনী জুটিতে বাবর আজম (৭৯) ও মোহাম্মদ রিজওয়ানের (৮৭) ১৫৮ রানে ভর করে ৭ বল হাতে রেখে সহজ জয় পায় পাকিস্তান। এই হারে টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ হলো ক্যারিবীয়রা। উইন্ডিজ দলে নতুন করে করোনা আক্রান্তরা হলেন শেই হোপ, আকিল হোসেন ও জাস্টিন গ্রেভস। এ ছাড়া নতুন করে উইন্ডিজ দলের সহকারী কোচ এবং ফিজিও করোনা পজিটিভ হয়েছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত