পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে ডিএমপির অতিরিক্ত পুলিশ সুপার লিপি সাহা, সিএমপির অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খাঁন, ময়মনসিংহ মুক্তাগাছা দ্বিতীয় এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুবকর সিদ্দিক, ঢাকা রেঞ্জ কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিক মাহমুদকে পুলিশ সদর দপ্তরের টিআর পদে বদলি করা হয়। তাছাড়া এপিবিএন সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাহানুর খান এবং র্যাবে কর্মরত সহকারী পুলিশ সুপার মো. শাহজালালকে ডিএমপিতে বদলি করা হয়। এদিকে পুলিশের পরিদর্শক (শহর ও যানবাহন) থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া চার কর্মকর্তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে পদায়ন করা হয়েছে।
×
