তরুণ নির্মাতা তারেক রহমান নির্মাণ করেছেন নতুন ফিকশন ‘মধ্যরাতের মেয়ে’। এই ফিকশনে কাজ করলেন জনপ্রিয় অভিনেতা খায়রুল বাশার। একটি ধর্ষণের কাহিনিকে কেন্দ্র করে ফিকশনটি বানানো হয়েছে।
গল্প নিয়ে পরিচালক বলেন, ‘গল্পটা বেসিক্যালি হলো এক রাতে একটি মেয়ে বিপদে পড়ে। খায়রুল বাশার কর্পোরেট জব করে, সে অফিস থেকে ফিরছিল, পথে মেয়েটি তাকে অনুরোধ করলে মেয়েটিকে তার বাসার পাশে দিয়ে আসে, বাসা পর্যন্ত যায় না। পরের দিন সকাল বেলা খায়রুল বাশার ঘুম থেকে উঠে শুনতে পায় যেখানে মেয়েটিকে সে নামিয়ে দিয়েছিল সেখানে মধ্যরাতে একটি মেয়ে ধর্ষণের শিকার হয়েছে। সেই জায়গা থেকে তার অপরাধবোধ কাজ করে আমি যদি বাড়ি পর্যন্ত পৌঁছে দিতাম তাহলে মেয়েটি এরকম প্রবলেমে পড়তো না। পুরো নাটকের মধ্যে একটা টুইস্ট আছে- ওই মেয়ে কি ধর্ষণ হয়েছে নাকি অন্য কোন মেয়ে এটাই হলো গল্পের উপজীব্য বিষয়।’
মাহাতাব হোসেনের রচনায় এতে খায়রুল বাশার ছাড়াও অভিনয় করেছেন প্রিয়ন্তী উর্বি, সানিসহ আরও অনেকে।
