নিউজিল্যান্ডে ফের কোয়ারেন্টিনে বাংলাদেশ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ০৬:০৯ পিএম

২১ ডিসেম্বর পর্যন্ত সফরে থাকা বাংলাদেশ দলকে কোনো ধরনের অনুশীলনে অংশ না নিতে জানিয়েছেন নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রী। শর্তসাপেক্ষে ফের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে টাইগারদের।

বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের কভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসার পর নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খেলোয়াড় ও কর্মকর্তা মিলিয়ে আগে থেকে বাংলাদেশ টেস্ট দলের ৮ সদস্য আগে থেকে আইসোলেশনে আছেন। মালয়েশিয়া থেকে নিউজিল্যান্ডে যাওয়ার সময় এক করোনা আক্রান্ত ব্যক্তির সান্নিধ্যে এসেছিলেন তারা।

তবে শর্তানুযায়ী কোয়ারেন্টিন শেষ করে দলের বাকি কর্মকর্তা ও খেলোয়াড়রা আউটডোরে ১৬ ডিসেম্বর প্রথমবারের মতন অনুশীলনও করেছেন। কিন্তু তাদের এবার অনুশীলন থামাতে বলে ফের কোয়ারেন্টিনে পাঠাল নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়।

ফের কোয়ারেন্টিনের প্রসঙ্গে বাংলাদেশ দলের টিম ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘গতকাল (১৬ ডিসেম্বর) আমাদের অনুশীলনের অনুমতি দেওয়া হয়েছিল। তবে আজ আমাদের অনুশীলন বাতিল করতে আদেশ দিয়েছে নিউজিল্যান্ড সরকার।’

তিনি আরও বলেন, ‘আমরা এখন পর্যন্ত তিনটি কভিড পরীক্ষা করেছি। কোয়ারেন্টাইনের ৯ম দিনে প্রত্যেকের পরবর্তী পরীক্ষায় নেতিবাচক ফলাফল এলে আমরা মুক্তি পাবো।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত