যমুনায় স্পাইডারম্যানের ৮ শো

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১২:২৭ এএম

স্পাইডারম্যান সিরিজের নতুন ছবি ‘স্পাইডারম্যান : নো ওয়ে হোম’ নিয়ে বিশ^জুড়ে উন্মাদনা শুরু হয়ে গেছে। ছবিটি সারা বিশে^র সঙ্গে দেশেও মুক্তি পেয়েছে গতকাল। ঢাকার যমুনা ব্লকবাস্টারে চলছে ছবিটি। যমুনা ব্লকবাস্টারের হেড অব মার্কেটিং মাহবুবুর রহমান বলেন, ‘আমরা খুবই আনন্দিত যে এখন দেশীয় সিনেমাগুলো দর্শক আগ্রহ নিয়ে দেখছে। তবে “স্পাইডারম্যান : নো ওয়ে হোম”-এর জন্য যে আগ্রহ দেখেছি সেটি অন্য রকম। প্রথম দিনের সব টিকিটই প্রায় অগ্রিম বিক্রি হয়েছে। দর্শকের চাহিদার জন্য প্রতিদিন ছবিটির মোট ৮টি প্রদর্শনীর ব্যবস্থা করেছি। যাতে সবাই আরাম করে ছবিটি উপভোগ করতে পারে।’ ছবিতে স্পাইডারম্যান বা পিটার পার্কারের ভূমিকায় ফিরেছেন জনপ্রিয় তরুণ হলিউড অভিনেতা টম হল্যান্ড। ট্রেলারে দেখা গেছে, পিটার পার্কার ড. স্ট্রেঞ্জের সঙ্গে দেখা করছে। তারা আলোচনা করছে মিস্টিরিওর সেই ভিডিও ফুটেজ নিয়ে। ফুটে উঠেছে পিটারের পরিচয় জানার পর তার জীবনের বিভিন্ন মানসিক টানাপড়েন ও ওঠাপড়া। শেষে দেখা যায় ড. অক্টোপাসকেও। আরও অভিনয় করেছেন আছেন জেন্ডায়া, উইলেম ডেফো, জেমি ফক্স প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত