অতিরিক্ত ভাড়া আদায়

কক্সবাজারে ২ হোটেলকে জরিমানা

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ০৩:০১ এএম

পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার দুই হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার সৈকত এলাকার হোটেল সী পার্ল ও হোটেল ওপেলায় পৃথক এ অভিযান চালানো হয়। এ সময় দুজন পর্যটকের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থাও করা হয় বলে জানান কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মো. সৈয়দ মুরাদ ইসলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ ইসলাম জানান, কক্সবাজারে বিপুলসংখ্যক পর্যটক আগমনের সুযোগে একটি চক্র নানা অজুহাতে অতিরিক্ত টাকা আদায় করছে। ফলে শুক্রবার দিনব্যাপী কক্সবাজার হোটেল-মোটেল জোনে পর্যটকরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন সেজন্য হোটেল ও রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। পর্যটকদের কোনো ধরনের অভিযোগ থাকলে কক্সবাজার জেলা প্রশাসনের তথ্য ও অভিযোগ কেন্দ্রে জানানোর জন্য মাইকিং করা হয়। জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত