আওয়ামী লীগকে পরাজিত করতে হবে : গয়েশ্বর

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ০৩:০৬ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, মুক্তিযুদ্ধে দেশের তরুণরা যেভাবে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করেছিল ঠিক তেমনিভাবে আওয়ামী লীগকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। গতকাল শুক্রবার দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত বিজয় শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর বলেন, ‘দেশে গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন বলতে কিছুই অবশিষ্ট নেই। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে তখনকার ছাত্র-তরুণরা ঐক্যবদ্ধভাবে দেশ স্বাধীন করেছিল, তেমনি আজকের তরুণ সমাজকেও বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে পরাজিত করে দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, জনগণ তার ভোটাধিকার ও আইনের শাসন ফিরে পাবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত