জাগো ফাউন্ডেশনকে ল্যাপটপ দিল স্ট্যানচার্ট

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১১:৩৪ পিএম

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সহায়তায় সম্প্রতি জাগো ফাউন্ডেশনকে ২৫টি ল্যাপটপ অনুদান দিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড (স্ট্যানচার্ট) বাংলাদেশ। ব্যাংকের সদর দপ্তরে ল্যাপটপ হস্তান্তর অনুষ্ঠানে স্ট্যানচার্ট সিইও নাসের এজাজ বিজয়; কান্ট্রি হেড অব করপোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিটপী দাস চৌধুরী; জাগো বাংলাদেশের নির্বাহী পরিচালক কোরভি রাকশান্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

স্ট্যানচার্ট বাংলাদেশের সিইও বলেন, কভিড-১৯ আমাদের অনেক ক্ষেত্রেই পিছিয়ে ফেলেছে। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা অনেকাংশেই ক্ষতিগ্রস্ত হয়েছে। একইসঙ্গে সামর্থ্য না থাকায় স্মার্ট ডিভাইস বা কম্পিউটারের অভাবে দূরবর্তী শিক্ষা থেকেও তারা বঞ্চিত হয়েছে। সেই সংকট নিরসন এবং সুবিধাবঞ্চিত শিশুদের সুশিক্ষা নিশ্চিতে আমাদের এই প্রয়াস।

জাগো ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর বলেন, মহামারী আমাদের শিখিয়েছে, প্রযুক্তি কতটা গুরুত্বপূর্ণ। এই ‘নিও নরমাল’ ধারণার সঙ্গে আমাদের খাপ খাওয়াতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্র, বিশেষ করে শিক্ষায় প্রযুক্তির ব্যবহার শুরুর এখনই সময়। মানসম্মত শিক্ষা নিশ্চিতের এই উদ্যোগে আমাদের পাশে থাকায় স্ট্যান্ডার্ড চার্টার্ডকে ধন্যবাদ জানাই। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত