সিআইপি হলেন এনআরবি ব্যাংকের চেয়ারম্যান

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১১:৩৫ পিএম

এনআরবি ব্যাংক এবং আল-হারামাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানিজের­ চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহতাবুর রহমান ২০১৯ সালে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী ক্যাটাগরিতে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হয়েছেন।

২০১৯ সালে সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা প্রেরণকারী তিনি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের সভাপতিত্বে গতকাল শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন মোহাম্মদ মাহতাবুর রহমানের হাতে সিআইপি কার্ড ও সম্মাননা তুলে দেন। ২০১২ সাল থেকে টানা অষ্টমবারের মতো সিআইপি নির্বাচিত হয়েছেন তিনি। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত