বিএনপির বিজয় র‌্যালি আজ দুপুরে

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ০২:২৫ এএম

মহান বিজয় দিবস ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার রাজধানী ঢাকায় বিজয় র‌্যালি করবে বিএনপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আগামীকাল (আজ) দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র‌্যালি শুরু হবে। র‌্যালিতে অংশ নিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে হাজির হওয়ার অনুরোধ করছি।’

মহান বিজয় দিবস উপলক্ষে গত ১২ ডিসেম্বর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেছিলেন রিজভী। এছাড়া পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার দুপুরে গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত