শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের (এসসিবি) ২০২২ এবং ২০২৩ মেয়াদের নির্বাচন কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ড. আর এম দেবনাথের নেতৃত্বে গঠিত নির্বাচন বোর্ড এসসিবির নবনির্বাচিত পরিচালনা পর্ষদ ও অফিস বেয়ারারের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন।
নবনির্বাচিত অফিস বেয়ারার ও পরিচালক হলেন চেয়ারম্যান, মো. রেজাউল করিম, স্বত্বাধিকারী, এস এন জুট ইন্টারন্যাশনাল, সিনিয়র ভাইস চেয়ারম্যান, মো. আরিফুল আহ্সান, চেয়ারম্যান, সিল্ক কনটেইনার লাইন্স, ভাইস চেয়ারম্যান, এ কে এম আমিনুল মান্নান (খোকন), স্বত্বাধিকারী, ইস্টওয়েস্ট জুট ট্রেডিং। পরিচালক হলেন মো. মুনির হোসেন, পরিচালক, ড্রেস ওয়াল্ড, আরজু রহমান ভুঁইয়া, স্বত্বাধিকারী, আরজু জুট ট্রেডার্স, সৈয়দ মো. বখতিয়ার, চেয়ারম্যান, অ্যাক্টিভ লজেস্টিক্স, মো. নুরুচ্ছাফা বাবু, পরিচালক, ইলেকট্রো মার্ট, জিয়াউল ইসলাম, পার্টনার, এম এস ফ্যাশন্স, গণেশ চন্দ্র সাহা, ম্যানেজিং পার্টনার, ইন্টারন্যাশনাল জুট ট্রেডার্স, আতাউর রহমান খান, স্বত্বাধিকারী, এ আর খান অ্যান্ড কোম্পানি, কে এম আরিফুজ্জামান, স্বত্বাধিকারী, কিং ওশান শিপিং লাইন্স। বিজ্ঞপ্তি
