টাঙ্গাইর-৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভসহ চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। গতকাল সোমবার সন্ধায় রিটার্নিং অফিসার টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান এই তথ্য নিশ্চিত করেন। তফসিল অনুযায়ী, আগামী ১৬ জানুয়ারি এই আসনে ভোটগ্রহণ হবে। গতকাল ছিল মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন। এতে ঋণখেলাপির জামিনদার হওয়ায় আওয়ামী লীগ প্রার্থী খান আহমেদ শুভ, নিবন্ধন না থাকায় বৈরাবরি পার্টির সৈয়দ আলমগীর হোসেন এবং মনোনয়নপত্র সঠিকভাবে পূরণ না হওয়ায় স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম নুরু ও আরজু মিয়ার মনোনয়নপত্র বাতিল করেন জেলা নির্বাচন কর্মকর্তা।
বৈধ প্রার্থীরা হলেন জাতীয় পার্টি মনোনীত জহিরুল ইসলাম জহির, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির গোলাম নওজব চৌধুরী পাওয়ার, বাংলাদেশ কংগ্রেস পার্র্টির রুপা রায় চৌধুরী। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ সাংবাদিকদের বলেন, প্রার্থিতা ফিরে পেতে তিনি আপিল করবেন।
