জিপিএইচ ইস্পাত ২০২০-২১ হিসাববছরের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে। গতকাল সোমবার প্রতিষ্ঠানের ১৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তা অনুমোদন হয়। এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ।
ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর কবির। এতে অংশ নেন গ্রুপ চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল, পরিচালক মো. আশরাফুজ্জামান, মো. আবদুল আহাদ, মো. আজিজুল হক, স্বতন্ত্র পরিচালক এম এ মালেক, মুখতার আহমেদ, নির্বাহী পরিচালক (গ্রুপ) এবং কোম্পানি সচিব আবু বকর সিদ্দিক। নির্বাহী পরিচালক কামরুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন।
