বছরের সেরা তরুণ উদ্যোক্তা মাহির আলী খাঁন রাতুল

আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ০১:৪২ এএম

বছরের সেরা তরুণ উদ্যোক্তা অ্যাওয়ার্ড পেলেন রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল। গতকাল  সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি তারকা হোটেলে ‘অর্থকণ্ঠ বিজনেস অ্যাওয়ার্ড ২০২০’ ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বেস্ট ইয়াং এন্টারপ্রিয়র অ্যাওয়ার্ড তুলে দেন মাহির আলী খাঁন রাতুলের হাতে।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের অর্থনীতি একটি শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে সক্ষম হয়েছে। অর্থনীতির সব সূচকে বাংলাদেশের উন্নয়ন চিত্র আশাব্যঞ্জক।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনআরবি সি আই পি অ্যাসোসিয়েশনের সভাপতি মাহতাবুর রহমান নাসির, যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেটর শেখ রহমান, বিসিআই সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত এবং অর্থকণ্ঠ সম্পাদক এনামুল হক এনামসহ বিশিষ্টজনরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত