ন্যাশনাল লাইফের আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন

আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১০:৩৩ পিএম

করপোরেট সুশাসনের জন্য ৮ম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেছে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি। ২০২১ হোটেল রেডিসনে সম্প্রতি ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী মো. কাজিম উদ্দিন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছ থেকে এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন। অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেইঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েতুল ইসলাম, বাণিজ্য সচিব তপন কুমার ঘোষ, আইসিএসবির প্রেসিডেন্ট মুজাফফর আহমেদ, আইসিএসবির করপোরেট গভর্নেন্স কমিটির চেয়ারম্যান ইতরাত হোসেন, ন্যাশনাল লাইফের সিএফও প্রবীর চন্দ্র দাস উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত