নিজের প্রথম শতককে ‘ডাবল’ বানালেন হৃদয়

আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ০১:৫৪ পিএম

নিজের প্রথম শতককে ‘ডাবল’ বানিয়েছেন তৌহিদ হৃদয়। বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চোখ ধাঁধানো ব্যাটিংয়ে দ্বিশতকের দেখা পেলেন ২১ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার।

বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) বিসিবি দক্ষিণাঞ্চল ও বিসিবি উত্তরাঞ্চলের মধ্যকার ম্যাচটি হাঁটছে ড্রয়ের পথে। উত্তরাঞ্চলের দেওয়া ৩৮৫ রানের জবাবে ১৬২.১ ওভার ৫ উইকেটে ৪৫৭ রান করেছে দক্ষিণাঞ্চল। ৯৩ রানের লিডও নিয়েছে তারা।

হৃদয় তৃতীয় দিনের খেলা শেষ করেন ১৫৯ রানে অপরাজিত থেকে। চতুর্থ দিনে পেলেন দ্বিশতকের দেখা। মধ্যাহ্নভোজের আগে নিজের প্রথম সেঞ্চুরিকে পূর্ণতা দেন ডাবলে।

উত্তরাঞ্চলের বোলারদের ধৈর্যের পরীক্ষা নিয়ে ৩৮৩ বলে ২১০ রান করে অপরাজিত আছেন হৃদয়। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিশ্বকাপ জেতা এই ব্যাটারের দ্বিশতকটি সাজানো হয়েছে ১৬ চার ও ৩ ছয়ে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত